ঢাকা : সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, দেশের আনাচে-কানাচে মাদকের অপব্যবহার যুবসমাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। মাদকদ্রব্য যাতে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে না দেয় সে দিকেও আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
Post Views: 744



