গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় উপজেলায় অটোভ্যানের সঙ্গে ছাগলের ধাক্কা লাগার ঘটনায় মজিবর রহমান (৫০) নামের ভ্যানচালককে মারধর করে ওই ছাগলের মালিক আতিকুর রহমান টিক্কার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সকালে এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ মজিবর রহমানের মরদেহ সুরুতহাল রিপোর্ট করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
নিহত মজিবর রহমান মুক্তিনগর ইউনিয়নের কচুয়া পুটিমারি এলাকার বাসিন্দা। অভিযুক্ত আতিকুর রহমান টিক্কার উপজেলার ধনারুহা গ্রামের মৃত পিয়াস উদ্দিনের ছেলে।মজিবর রহমান এই অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
নিহতের স্বজনরা জানায়,শুক্রবার ( ০৮ সেপ্টেম্বর) ভ্যান চালাতে গিয়ে সাঘাটার ধনারুহা এলাকায় একটি ছাগলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছাগল মালিক আতিকুর রহমান টিক্কা ক্ষুব্ধ হয়ে মজিবর রহমানকে কিলঘুসিসহ বেধরক মারধরে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মজিবর মারা যায়। এ ঘটনার খবর শুনে অভিযুক্ত আতিকুর রহমান টিক্কা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পরিমল চন্দ্র বর্মন বলেন, মারধরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মজিবর রহমান মারা গেছেন।