সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এক্ষেত্রে অভিযুক্ত ডিলারের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের সঙ্গে জড়িতদের ডিলারশিপ বাতিল করার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ জন দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, আগামী জুন মাস থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে। এছাড়া সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সুবিধা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে যশোর জেনারেল হাসপাতালে একটি কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।