ঢাকার কেরানীগঞ্জের নাজিরপুর এলাকার বাসিন্দা মামুন নামে এক যুবকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন আড়াই বছর পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া ফোনটি মামুনের হাতে তুলে দেন। উদ্ধার হওয়া ফোনটি শাওমি রেডমি নোট ১২ মডেলের।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি নাজিরপুর এলাকা থেকে ফোনটি হারিয়ে যায়। ঘটনার পরদিন মামুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দীর্ঘ সময় ফোনটির কোনো সন্ধান না পাওয়ায় তিনি এটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সম্প্রতি এএসআই সুজেল মিয়ার উদ্যোগে প্রায় ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি জানতে পেরে মামুন তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর মাত্র কয়েক দিনের অনুসন্ধানে ফোনটি উদ্ধারের সুখবর পান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র সেটি মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করে দেয়। সেখানে অবস্থানরত এক প্রবাসী ফোনটি কিনে ব্যবহার করছিলেন। সম্প্রতি ওই প্রবাসী ছুটিতে দেশে ফিরে চাঁদপুরে অবস্থান করছিলেন। প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে পুলিশ তার কাছ থেকে সেটি উদ্ধার করে।

দীর্ঘ আড়াই বছর পর ফোনটি ফিরে পেয়ে মামুন বলেন, ফোন হারানোর পরদিন জিডি করলেও দীর্ঘদিন খোঁজ না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলাম। এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর শুনে যোগাযোগ করার পর কয়েক দিনের মধ্যেই তিনি ফোনটি উদ্ধার করে দিয়েছেন। প্রথমে বিশ্বাসই করতে পারিনি, হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে পারলে ভালো লাগে। প্রচারের জন্য নয়, মানুষের উপকার করার উদ্দেশ্যেই কাজ করি। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।