চন্দনাইশ সংবাদদাতা: চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামের দিঘিরপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আবদুল্লাহ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১২ নভেম্বর) সকালে বাড়ির উঠানে তেঁতুল পাড়তে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ স্থানীয় একটি হিফজখানার শিক্ষার্থী ছিল।

শিশুর বাবা মোহাম্মদ সোহেল, যিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। এই সময় মাদ্রাসা থেকে ফিরে আবদুল্লাহ ঘরের পাশের তেঁতুলগাছে ওঠে। মেয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে ছেলেকে গাছ থেকে নামতে বলেন। এ সময় তিনি দেখেন, ছেলে গাছের ডালে বসে আছে এবং হঠাৎ করেই গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সোহেল দ্রুত সিএনজিচালিত অটোরিকশার ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে খোঁচা দিয়ে ছেলেকে গাছ থেকে নামান। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ সোহেল বলেন, তার সাত মেয়ের মধ্যে দু’জন আগেই মারা গেছে। বেঁচে থাকা সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিল দ্বিতীয় এবং পরিবারের একমাত্র ছেলে। ছেলেকে আলেম বানানোর স্বপ্ন ছিল তাঁর।

তিনি আরও বলেন, ‘আমার পাঁচ মেয়ে। একমাত্র ছেলে ছিল সে। একমাত্র ভাই হিসেবে আমার মেয়েদের কাছেও সে ছিল কলিজার টুকরা। তাকে নিয়ে কত আশা–ভরসা যে ছিল। চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি তো শেষ হয়ে গেলাম।’

স্থানীয় বৈলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সায়েম মুঠোফোনে জানান, গাছে তেঁতুল পাড়তে গিয়ে মোহাম্মদ সোহেলের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং এই ঘটনায় পুরো এলাকা শোকাহত।