মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিন তাড়ানোর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মো. রেজাউল বারী (৪৭)। তিনি শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ বছর বয়সী ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে গত ২০শে সেপ্টেম্বর তার মা-বাবা তাকে নিয়ে খতিব রেজাউলের কাছে যান। পরিবারটির ধারণা ছিল মেয়েটিকে জ্বিনে ধরেছে। সে সময় খতিব কিশোরীকে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ দেন। প্রাথমিকভাবে কিশোরী কিছুটা সুস্থ বোধ করলেও কয়েকদিন পর আবারও অসুস্থ হয়ে পড়ে।

এ অবস্থায় কিশোরীর পরিবার পুনরায় খতিবের সঙ্গে যোগাযোগ করেন। খতিবের পরামর্শ অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে নিয়ে তার মা-বাবা শ্রীনগর বাজার এলাকায় খতিবের ভাড়া বাসায় যান। অভিযোগ রয়েছে, সেখানে জ্বিন হাজির করার কথা বলে খতিব কিশোরীকে একটি অন্ধকার কক্ষে নিয়ে যান। ওই কক্ষে তিনি কিশোরীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন এবং বিভিন্ন কৌশলে তাকে নির্যাতন করেন।

ঘটনার রাতেই কিশোরীর মা-বাবা শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, ভুক্তভোগী কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খতিবকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।