কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এমপি নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে এজাহার জমা দেন। তিনি অভিযোগ করেন যে, আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ না করলেও তিনি জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়। এছাড়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নামও এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় বসতঘর, উঠান ও আশপাশের এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। সংসদ অধিবেশনের কারণে এমপি নুসরাত তাবাসসুম ঢাকায় থাকলেও, তাঁর বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং মা জহুরা খাতুনসহ পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল ভস্মীভূত হওয়ার পাশাপাশি গোয়ালঘরের ৩টি ছাগল পুড়ে মারা গেছে, যার আনুমানিক ক্ষতি ৪০ লাখ টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এমপি ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ০৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ১৩

মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন, ছাত্রলীগের কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, ছাত্রলীগের দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি আশিক শিকদার, যুগ্মআহ্বায়ক মো. রিদয়, যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচছাসেবক লীগের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ ২৫-৩০ জন।