নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সাজা ও ৪টি মামলার পরোয়ানামূলে পলাতক আসামী মোঃ মর্তুজা বেলাল (৩২) নামে জামায়াত ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জামায়াতের এ ক্যাডারের বিরুদ্ধে ১টি নাশকতা মামলার সাজা ও অপর ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতার এড়াতে এ ক্যাডার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মর্তুজা বেলাল আধুনগরের হাতিয়ারকুল তেলিপাড়ার মৃত ডাঃ ইয়াকুব খানের পুত্র।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন থেকে এ আসামী পুলিশের দৃষ্টি ফাঁকি দিয়ে চলছিল।