নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এক আলোচনা সভা ২৬ আগস্ট শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। উপজেলা সদরের এক কমিউনিটি সেন্টার চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় লোহাগাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশী-বিদেশী অনেকে এ ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবেই। আগামীতেও জয় হবে নৌকার। সাম্প্রতিক বন্যায় লোহাগাড়া-সাতকানিয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের কাঁচা বসতঘর বিধ্বস্থ হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। ক্ষতিগ্রস্থরা ঘুরে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিবদ্ধ। সকলেই সহযোগিতা পাবেন।
মোঃ শাহজাহান ও মিজানুর রহমানের সঞ্জালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ আহ্বায়ক জহির উদ্দীন, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন, আওয়ামলীগ নেতা এসএম আব্দুল জব্বার, আব্দুল গণি সম্রাট, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিবাস দাশ সাগর, শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু, মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন আক্তার ও ছাত্রলীগ নেতা আসিফুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে আমিরাবাদ চেয়ারম্যান এসএম ইউনুচ, কলাউজান চেয়ারম্যান এ ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন স্থরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।




