রাজধানীর মহাখালীতে দেশীয় বিচিত্র পদের খাবারের জন্য পরিচিত আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় খাবারের সিরিয়াল কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় সরকারি তিতুমীর কলেজের উল্টো পাশের সড়কে অবস্থিত এই রেস্তোরাঁটিতে এ তাণ্ডব চালানো হয়। হামলাকারীদের হামলা ও পরবর্তী সংঘর্ষে রেস্তোরাঁকর্মী এবং শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাহারি দেশি খাবারের কারণে দূরবীন বাংলা রেস্তোরাঁটিতে সকাল থেকেই গ্রাহকদের উপচে পড়া ভিড় থাকে। খাবার খাওয়ার জন্য বসার আসন পেতে ক্রেতাদের দীর্ঘ সিরিয়াল দিতে হয়, যা নিয়ে অনেক সময় গ্রাহকদের মধ্যে বিরক্তি তৈরি হয়। ঘটনার দিন বসার একটি চেয়ার খালি হওয়ার পর সিরিয়ালে আগে থেকে অপেক্ষায় থাকা একটি পরিবারকে ডিঙিয়ে এক তরুণ সেখানে বসে পড়েন। বিষয়টি নিয়ে ওই পরিবারের সদস্যদের সঙ্গে তরুণের বাগ্‌বিতণ্ডা শুরু হলে রেস্তোরাঁর এক কর্মী সেখানে মধ্যস্থতা করতে যান। তরুণকে শিক্ষার্থী বুঝতে পেরে তাঁকে অন্য একটি আসনে বসিয়ে দেওয়ার আশ্বাস দেন ওই কর্মী। তবে এতে খেপে গিয়ে রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যান সেই তরুণ।

ঘটনার কিছুক্ষণ পরই ওই তরুণ বেশ কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় চড়াও হন। তারা প্রথমে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকা খলিল নামের এক কর্মচারীকে বেদম মারধর করেন। এরপর ক্ষুব্ধ তরুণের দলটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব তুলে ধরে তছনছ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল বিক্ষুব্ধ যুবক হঠাৎ ভেতরে ঢুকে টেবিল-চেয়ার ভেঙে তাণ্ডব চালাচ্ছেন।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, রেস্তোরাঁয় বসার সিরিয়াল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। মারামারির সময় রেস্তোরাঁর ব্যবস্থাপক লাঞ্ছিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা তাঁদের অন্য সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান। অন্যদিকে রেস্তোরাঁটির মালিক সাফিন বেগ জানান, একটি আসনের সিরিয়াল নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে তুচ্ছ ঘটনা ঘটলেও পরে বহিরাগত ওই তরুণ দলবল নিয়ে এসে প্রথমে কর্মচারী খলিলকে মারধর করেন এবং পরে পুরো রেস্তোরাঁয় ভাঙচুর চালান।

হামলা ও ভাঙচুরের পর সাময়িকভাবে রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রুহুল কবীর খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। উপকমিশনার রুহুল কবীর খান সাংবাদিকদের বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রেস্তোরাঁটির মালিক সাফিন বেগকে দ্রুততম সময়ে রেস্তোরাঁ খুলে দেওয়ার পরামর্শ দিয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।