নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া : সাতকানিয়া- লোহাগাড়ায় বিভিন্ন জনের পক্ষ থেকে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের মামলা দেওয়া হচ্ছে। অনেকেই মামলায় আক্রান্ত হয়ে জেল খাটছে, সেই তালিকাগুলো আমার কাছে আছে। আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যেচট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এসব কথা বলেন।
তিনি বলেন, অথচ সাতকানিয়া আইন-শৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা নিচ্ছে না, দুঃখের বিষয় উল্টো মামলায় আক্রান্তদের সহযোগিতাতো করছেই না বরং যারা মামলা করছে তাদের সহযোগিতা করছে। আইন-শৃঙ্খলা বাহিনী কয়েক দিন আগে উপজেলার নলুয়া ইউনিয়নে জামায়াত-শিবির সমাবেশ করলেও কোন ব্যবস্থা নেয়নি বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য নদভী বলেন, তারেক জিয়া বেয়াদব, আর তার পিতা ছিল বঙ্গবন্ধুর চাকর। উনি (তারেক) বঙ্গবন্ধুকে কোনদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন না, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান বলেন।




