গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো, সুলতান মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রুম্পা (৮) ও রায়হান মিয়ার মেয়ে রাদিয়া মনি (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা জানান, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি পেয়ারা গাছে পেয়ার পাড়তে ওঠে ওই দুই শিশু। একপর্যায়ে গাছের ডাল ভেঙে তারা পুকুরে পড়ে ডুবে যায়। সাঁতার না জানায় তারা আর পাড়ে উঠতে পারেনি।বেশ কিছুক্ষণ দু’শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের বসতঘরের পাশে পুকুরে রুম্পাকে ভেসে থাকতে দেখতে পায়। সেসময় রাদিয়া পানিতে ডুবে ছিলো। পরে প্রতিবেশিরা পুকুরে নেমে রুম্পা ও রাদিয়াকে উদ্ধার করে দেখেন রাদিয়া মৃত। রুম্পাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।