বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: দায়িত্ব নেয়ার পরপরই বান্দরবানে সম্প্রতি অতিবৃষ্টির কারণে প্লাবিত স্থানে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছেন নতুন মেয়র আমাদের পৌর পিতা শামসুল ইসলাম ভাই। অতিঅল্প সময়েই তিনি সাধারণ মানুষের সাথে মিশে গেছেন।
বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামছুল ইসলাম নিজে আবার সকল কর্মকর্তা,কর্মচারীরা কাক ডাকা ভোর থেকে রাত পযন্ত প্রতিদিন পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর নির্দেশনায় বান্দরবান পৌরসভার বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন।অভ্যন্তরীণ সড়ক সমূহ আবর্জনা মুক্ত করে তোলে পৌরসভার ।
অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন এলাকা ঘুরে অভ্যন্তরীণ সড়ক গুলো এখন মোটামুটি চলাচল উপযোগী করা হয়েছে। পৌর শপিং কমপ্লেক্স পার্শে সাঙ্গু নদীর সংলগ্ন বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।




