ইউসুফ হোসাইন লালপুর (নাটোর) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট ) বিকেলে উপজেলার গোপালপুর কড়ইতলা জাতীয় শোক দিবস পালন কমিটির আয়োজনে কমিটির সভাপতি বদিউর রহমান বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম -সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে পরে তাবারক বিতরণ করেন ।
Post Views: 168




