প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উত্তর বাড্ডা বাইতুল আমান এতিমখানায় শিশুদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে রচিত কিছু বই ও উপহার সামগ্রী বিতরণ করেন নৌ পুলিশ প্রধান মোঃ শফিকুল ইসলাম বিপি এম(বার),পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি’র সহধর্মিণী মালেকা খায়রুন্ননেছা।
এছাড়াও এই অনুষ্ঠানে নৌ পুলিশের ডি আইজি,অতিরিক্ত ডিআইজিবৃন্দ,পুলিশ সুপা্রবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, “বাংলাদেশের ইতিহাসকে জানতে হলে বঙ্গবন্ধুকে অবশ্যই জানতে হবে।বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করতে হবে।“ ”বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। আর আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে এই কোমলমতি শিশুদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে এবং সেই চেতনা মন ও মননে ধারণ করতে হবে।“
বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মহোদয় এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও, তাদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।