মশিউর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বাদ এশা মনোয়ারুল ইসলাম লেবুর অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশন অন্তর্গত ০৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগ, পরশুরাম থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম লেবু’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে মনোয়ারুল ইসলাম লেবু বলেন, বছর ঘুরে আবার এসেছে বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা শোকাবহ ১৫ই আগস্ট । ইতিহাসে বেদনা বীথুর ও বিভীষিকাময় একটি দিন ।

১৯৭৫ সালের এই দিনে ভোরের আলো ফোঁটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনা সদস্য । ঘাতকেরা ঐদিন নারী ও শিশু কাউকে রেহাই দেয়নি । যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ।

আজ প্রধানমন্ত্রী জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আমার কর্মী বাহিনী প্রস্তুত। জাতির পিতাকে হত্যা করে খুনীরা বাংলাদেশকে হত্যা করার যে নীলনকশা করেছিল তা থেকে দেশকে জননেত্রী শেখ হাসিনা রক্ষা করেছেন । জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমাদের সবাইকে সেই শপথ নিতে হবে যাতে আর কোন ষড়যন্ত্র শেখ হাসিনার পথকে রুদ্ধ করতে না পারে ।

এসময় বক্তব্য প্রদান করেন , বাংলাদেশ আওয়ামী লীগ পরশুরাম থানা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি- আসাদুল্লাহ, প্রচার সম্পাদক- জমসেদ আলী, সদস্য- মজিবর রহমান, রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন তাজ, রবীন্দ্রনাথ ও অনান্য সদস্যবৃন্দ।

মিলাদ মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও পবিত্র আমানত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন, সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।