বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি: শোকের মাস আগস্ট,বাংঙ্গালী জাতীয় জীবনে প্রত্যেকটি বাঙ্গালীর মনে এই মাসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।আগস্ট মাসকে কেন্দ্র করে পুরো মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ও সরকারি ভাবে দেশের প্রতিটি জেলায় কর্মসূচি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে ব্যপক কর্মসূচি পালন করেছে।

এরই অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ১৫ই আগস্ট সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করন,দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

No description available.

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার শৈকত শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন।পরে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

No description available.

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈকত শাহীন,সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি গন। এদিকে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

সকালে পৌরসভার ১ নং ওয়ার্ড, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।পরে একযোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১২ হাজার এবং জেলার সকল উপজেলা, ইউনিয়নে মোট ৫০ হাজার বন্যার্ত জনসাধারণের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ।