প্রেস বিজ্ঞপ্তি: চন্দনাইশ আজ (১২ আগষ্ট) সকালে দোহাজারীতে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন হয়।

উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দীনের বিরুদ্ধে ছাত্র, শিক্ষক গভর্ণিং বডির সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির অভিভাবক সদস্য কাজী মোহাম্মদ সৈয়দ নুর। মানববন্ধনে বক্তারা নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত মাদ্রাসার বর্তমান উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দীনের বিরুদ্ধে অযোগ্যতা, অদক্ষতা, ও খারাপ আচরণের অভিযোগ করেন। এলাকাবাসী আরো অভিযোগ করেন এ ধরনের অযোগ্য, অদক্ষ ব্যক্তিকে নির্বাচিত সদস্যদের মতামত ও অনুমোদন ব্যাতিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ২ জন শিক্ষক প্রতিনিধিকে নিয়ে প্রশাসনের সাথে যোগসাজসে অবৈধ পন্তায় নামমাত্র পরীক্ষা নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির সহযোগিতায় অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদান করায় মানববন্ধনে অংশগ্রহণকারীগণ জোড়াল প্রতিবাদ জানান ক্ষোভে ফেটে পড়েন।

তারা আরো বলেন অধ্যক্ষ পদে সুপারিশ প্রাপ্তকে অপসারণনের দাবিতে আগামী ৭২ ঘন্টার মধ্যে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল। ১৪ আগষ্ট সাংবাদিক সম্মেলন, গন্যমান্য পেশা জীবিদের গোল টেবিল বৈঠক। ১৬ আগষ্ট মাদ্রাসা সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন।

১৭ আগষ্ট অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকদের গণস্বাক্ষর গ্রহণ। ১৮ আগষ্ট গণমিছিল বিক্ষোভ সমাবেশ। ১৯ আগষ্ট ছাত্রছাত্রী ও অভিভাবক পক্ষ হতে অভিযোগ গ্রহণ। ২০ আগষ্ট হতে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষনার কর্মসূচী ঘোষণা করেন।

ইঞ্জিনিয়ার আবসার উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ মহিউদ্দিন, ব্যাংকার হাবিবুর রহমান, নাছির উদ্দীন, মমতাজ উদ্দিন, মাদ্রাসা গভর্ণিং বডি’র অভিভাবক সদস্য জাকের হোসেন সওদাগর, শরফত আলি, কাজী মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।