কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ৪ কেজি গাঁজাসহ সিএনজি চালককে আটক করেছে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। আজ রবিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৪টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বদরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নুরুজ্জামান (৩২)। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কুড়ীয়া পাড়া এলাকার বাসিন্দা।
কুমিল্লা হাইওয়ে পুলিশ দি ক্রাইমকে জানান, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরগামী সিএনজি যাহার রেজিঃ নং- কুমিল্লা-থ-১১-০৪৬৬ তে মাদক বহন করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ শিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ সিএনজিকে থামানোর সিগন্যাল দিলে সিএনজি চালক হাইওয়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকালে সিএনজি চালককে আটক করেন।
এসময় সিএনজিটি তল্লাশি করে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




