কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ রোববার (১৬ জুলাই)ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সালাউ‌দ্দিন। তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কমলাপুর এলাকায়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশ দি ক্রাইমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ন-১২-১৮০৬ তে মাদক বহন করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পিকআপ’র চালককে আটক করেন। এসময় পিকআপটি তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।