পেকুয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের জিউ ব্যাগ ডাম্পিং ও প্লেসিং এ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে টিকাদারি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট সোসাইটি’র বিরুদ্ধে।
জানা যায়, বান্দরবান পানি উন্নয়ন বোার্ডের আওতাধীন জরুরী ভাঙ্গনরোধ প্রকল্প চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাতামুহুরি নদীর উত্তর পাশে ৫০০ মিটার জিও ব্যাক ডাম্পিং ও প্লেসিং এ সিডিউল অনুযায়ী প্রতি ১বস্তা সিমেন্টে ১০ঝুড়ি বালু দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীরা বলেন, ১বস্তা সিমেন্টে দেওয়া হচ্ছে ১৬ টুকরি বালু এবং বিশ ঝুঁড়ি বালু পর্যন্ত দেওয়া হচ্ছে ।
এলাকাবাসীরা আরো জানায়, ঠিকাদারের নিযুক্ত শ্রমিকরা মিক্সার মিশিনে আধা বস্তা সিমেন্টে ১০/ ১০ ঝুঁড়ি বালু দিয়ে মিক্সার করছে। নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধ না হলে এখানে জিও ব্যাগ দিয়ে কোন লাভ হবেনা। এগুলো এমনিতেই চলতি বর্ষা মৌসুমে ভেঙে যাবে।
জানা যায়, চকরিয়ার মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কমপক্ষে ৫০ টারও বেশি মেশিন বসিয়ে বালি উত্তোলন করা হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।
টিকাদারের ম্যানেজার সালাহউদ্দিন জানান, এখানে কোন অনিয়ম হচ্ছে না। আমরা গুণগত মান ঠিক রেখে কাজ করছি।




