রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার ছেলে এবং তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই অগ্নিকাণ্ডে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
Post Views: 46




