কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনের একটি মুহূর্তে টালিউড অভিনেতা দেবের সঙ্গে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে দেখা গেছে। এই বাজি পোড়ানোর মুহূর্তের ছবি সোহিনী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই টলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে যে, দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’-এ সোহিনীকে তার বিপরীতে দেখা যাবে কি না।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মৃগয়া ১.৫’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন সোহিনী। এই সিনেমায় তিনি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে দেবের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন ও নতুন সিনেমায় জুটি বাঁধার বিষয়ে প্রশ্ন করা হলে সোহিনী কৌশলী উত্তর দেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছি। তারই একটা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।’

দেবের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে সোহিনী আরও জানান, যদি সত্যিই সুযোগ আসে তবে তিনি খুবই উচ্ছ্বসিত হবেন, কারণ দেব সবার পছন্দের তারকা। সোহিনীর এই উত্তরের পর থেকেই নতুন জুটির সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, গত পূজায় দেবের ‘দেশু ৭’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমার প্রচার শেষে তিনি নরওয়েতে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে মেরুজ্যোতি দেখার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। দেশে ফিরে তিনি জানান, তার পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-এর প্রচারের পরিকল্পনা চলছে। এরপরই তিনি ‘টনিক ২’ সিনেমার কাজ শুরু করবেন। জানা গেছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার প্রচার ও মুক্তির পর নিজের জন্মদিন পালন করে নতুন বছরে ‘টনিক ২’-এর শুটিং শুরু করবেন দেব।