চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সর্ববৃহৎ ভূগর্ভস্থ বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্রটি সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। ১৬ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন এই প্রকল্পটিকে বিশ্বমঞ্চে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের এক বিশাল প্রতীক ও অন্যতম বড় পরিচ্ছন্ন জ্বালানি করিডর হিসেবে তুলে ধরেছেন দেশটির কর্মকর্তারা। ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার জটিল চ্যালেঞ্জ জয় করে গড়ে তোলা এই কেন্দ্রটি দূরবর্তী বিদ্যুৎ চাহিদাসম্পন্ন এলাকাগুলোতে স্থিতিশীল ও কম কার্বন নিঃসরণের বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বন্যানিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিচালনাকারীদের দেওয়া তথ্যমতে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এই কেন্দ্র থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। সম্প্রতি বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের সময়ে এর পরিচালন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক লুও ইউয়ানওয়াং জানান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জলবিদ্যুৎ প্রকল্পটি বর্তমানে সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের প্রয়োজন মেটাচ্ছে। প্রকল্পটিতে বর্তমানে প্রায় ৪০০ কর্মী তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করছেন।

ভূগোল ও অবস্থানগত দিক থেকে বিদ্যুৎকেন্দ্রটি চীনের সিচুয়ান প্রদেশের নিংনান কাউন্টি এবং ইউনান প্রদেশের ছিয়াওজিয়া কাউন্টির সীমান্তজুড়ে বিস্তৃত। জিনশা নদীর নিম্ন অববাহিকায় যে চারটি বড় জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে, তার মধ্যে বাইহেতান দ্বিতীয় স্থানে রয়েছে। উডংদে জলবিদ্যুৎকেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৮২ কিলোমিটার, এবং এটি জিলুওদু প্রকল্পের উজানে ১৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই ধারাবাহিকতায় জিলুওদুর পরে রয়েছে শিয়াংজিয়াবা প্রকল্প।

প্রকল্পটির প্রধান উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও এটি নদী অববাহিকার বন্যানিয়ন্ত্রণ, নৌ চলাচল ব্যবস্থা সুগম করা এবং স্থানীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বাঁধটির নিয়ন্ত্রণাধীন অববাহিকার মোট আয়তন ৪ লাখ ৩০ হাজার ৩০০ বর্গকিলোমিটার, যা উজানে থাকা জিনশা নদী অববাহিকার প্রায় ৯১ শতাংশ স্থান দখল করে আছে। এই জলাধারের মোট পানি ধারণক্ষমতা ২ হাজার কোটি ঘনমিটার। এর মধ্যে ১ হাজার কোটি ঘনমিটার পানি সংরক্ষণ ও নিয়মে রাখার কাজে এবং ৭৫০ কোটি ঘনমিটার নির্ধারিত রাখা হয়েছে সরাসরি বন্যানিয়ন্ত্রণের উদ্দেশ্যে। কেন্দ্রটি থেকে বছরে গড়ে প্রায় ৬ হাজার ২০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বাইহেতান প্রকল্পের মূল অবকাঠামো গঠিত হয়েছে নদীর জলপ্রবাহ আটকে রাখার বাঁধ, পানি নিষ্কাশন ও শক্তি অপসারণ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোর সমবায়ে। এখানকার মূল বাঁধটি কংক্রিটের তৈরি একটি দ্বিবক্র আর্চ ড্যাম, যার শীর্ষচূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার। বাঁধটির ভিত্তিতে একটি কুশন স্ল্যাব এবং দুটি সহায়ক বাঁধ যুক্ত রয়েছে। পানিনিষ্কাশন তরান্বিত করতে মূল কাঠামোয় ছয়টি উপরিভাগের পথ এবং সাতটি গভীর নিষ্কাশনপথ বসানো হয়েছে, পাশাপাশি বাঁ তীরে তৈরি করা হয়েছে তিনটি পৃথক নিষ্কাশন সুড়ঙ্গ। নদীর দুই তীরের ভূগর্ভে সমন্বিতভাবে মূল বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হয়েছে, যেখানে প্রতি তীরে ১ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আটটি করে মোট ১৬টি ফ্রান্সিস টারবাইন-জেনারেটর ইউনিট বসানো হয়েছে।

বাইহেতান প্রকল্প নির্মাণে প্রকৌশলীদের নানা চরম প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পাশাপাশি বাতাসের গতিবেগ বিউফোর্ট স্কেলে ১৩ মাত্রা পর্যন্ত পৌঁছায়। খাড়া পাহাড়ি উপত্যকাটি ছিল ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো অসম আকৃতির। বাঁধের ভিত্তি তৈরিতে বিশ্বজুড়ে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অত্যন্ত কঠিন অথচ ভঙ্গুর এবং ফাটলযুক্ত স্তম্ভাকার জয়েন্টযুক্ত ব্যাসল্ট শিলা। এই শিলা খনন করা সহজ হলেও পুরো কাঠামোর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। এ ছাড়া পৃথিবীর সর্ববৃহৎ ভূগর্ভস্থ বিদ্যুৎ কক্ষ হওয়ায় পার্শ্ববর্তী শিলাস্তরের স্থায়িত্ব ধরে রাখার পাশাপাশি ভূমিধস, পাহাড়ি ঢল ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় অত্যন্ত কঠোর নকশা ও নিরাপত্তাবেষ্টনী মেনে অবকাঠামোটি গড়ে তোলা হয়েছে।