যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে আয়োজিত একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা এবং দলটির ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও তিনি আলোকপাত করেন। মূল আলোচনার পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি লন্ডনের বিমানবন্দরে পৌঁছান।