মেহেরুল ইসলাম মোহন, (লালপুর)নাটোর: নাটোরের লালপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বান্ধবী(১৫)কে ধর্ষণের ঘটনায় ১০ লাখ টাকায় মিমাংসা ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগীর বাবা লালপুর থানায় ধর্ষকের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ধর্ষক এনারুল ইসলাম(৪০)কে আটক করে লালপুর থানা পুলিশ। আজ শনিবার(২০ মে) বিকেল ৩টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযুক্ত এনারুল লালপুর উপজেলার রামানান্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার(১৮ মে) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে এনারুল ইসলাম(বান্ধবীর বাবা) প্রবেশ করে ওই ভুক্তভোগী স্কুল ছাত্রীকে পিছন দিক থেকে জাপটে ধরে হাসুয়ার ভয় দেখিয়ে রুমে নিয়ে গিয়ে খাটের উপর জোরপূর্বক ধর্ষণ করে।এ সময় ভোক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে এনারুল কৌশলে পালিয়ে যায়।পরে বিষয়টি স্থানীয় ভাবে ১০ লাখ টাকায় মিমাংসা করেন।পরে বিষয়টি বিভিন্ন ভাবে ভাইরাল/জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভোক্তভোগীর বাবা ধর্ষক এনারুল ইসলামের নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার বিকেলে বিবাদীকে গ্রেফতার করা হয়েছে।



