বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়ে শীর্ষক প্রকল্প উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। ২১৭ কোটি ৭১ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পার্বত্য জেলার যেসব প্রত্যন্ত অঞ্চলকে আগামী ২০-২৫ বছরের মধ্যে জাতীয় গ্রীডে যুক্ত করা সম্ভব নয় সে সব এলাকায় সোলার ফটোভোল্টাইক সিস্টেম স্থাপনের মাধ্যমে এলাকাগুলোকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা।এই প্রকল্পের আওতায় বান্দরবানে ১৪,৯০০ পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় চৈক্ষ্যং ইউনিয়নে ৪৫৬ টি বাড়িতে ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার হোম সিস্টেম স্থাপন ও বিতরণ করা হলো।
সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফর রহমান,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,প্রকল্প পরিচালক,উপসচিব, হারুন অর রশীদ,জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ,জেলা পরিষদের সদস্য,মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা,সহকারী পুলিশ সুপার লামা সার্কেল মোঃ নুরুল আনোয়ার,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপকার ভোগী জনসাধারণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




