আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা শিক্ষক -কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির চেয়ারম্যান এম, আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব চট্টগ্রাম অঞ্চলের ডিরেক্টর আশীষ কুমার দাশ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক ছাজেন অং ।
সাধারণ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, পরৈকোড়া নয়ন তারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ এরফান উদ্দিন, সমিতির ভাইস চেয়্যারমান এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ট্রেজারার মোঃ কামাল উদ্দিন, ডিরেক্টর বিকাশ কান্তি ঘোষ ও মাহমুদা খাতুন প্রমূখ।
প্রধান অতিথি আশীষ কুমার দাশ বলেন, নিজেকে স্বাবলম্বী করতে ক্রেডিট ইউনিয়ন গড়ে তুলুন। ক্রেডিট ইউনিয়নকে জানুন। শিক্ষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে শিক্ষক ক্রেডিট ইউনিয়ন গড়ে তোলা হয়।




