খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গা উপজেলায় অ‌বৈধ প‌থে আসা বিপুল ভারতীয় ঔষধ জব্দ করেছে পুলিশ। সরকারি কর ফাঁকি দিয়ে অ‌বৈধ প‌থে আসা ৬লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ করেন মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।আজ সোমবার(০৮ মে ) সকা‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এসআই সাদ্দাম হো‌সেন ও এসআই মাসুদুর রহমান পা‌টোয়ারীর নে‌তেৃ‌ত্বে বি‌শেষ অ‌ভিযা‌ন পরিচালনা করা হয়।

অভিযানে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৭নং ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার জনৈক শাহিনুর আলম শাকিলের টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচ থে‌কে মা‌লিকবিহীন অবস্থায় চারটি বস্তা থেকে ১ লাখ ২৮ হাজার পিস ঔষধ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ(ওসি) মো: জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, যে কোন ধর‌নের অপতৎপরতা নিয়‌ন্ত্রণে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ সবসময় প্রস্তুুত র‌য়ে‌ছে।