নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক কৃষক মারা গেছে।নিহত হয়েছেন।গতকাল রবিবার (০৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কুমারির চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে। আকতার কুমারির চাককাটা এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে। তার আদি বাড়ি চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের পালাকাটা গ্রামে।
স্থানীয়রা জানান, জমির পাকা ধান কেটে ঘরের উঠানে শুকাতে দিয়েছিলেন আকতার। রাতে উঠানে বন্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হন তিনি। এ সময় হাতির দল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লামা বন বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল দি ক্রাইমকে জানান, ঘটনাস্থলে বনবিভাগের লোক গিয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি জানান ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
লামা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. নাহিদ দি ক্রাইমকে জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করে লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।



