সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে এক অভিভাবক সমাবেশ গত শুক্রবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন, ফটিকছড়ির গাউসুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল বাতেন।
বিশেষ অতিথি ছিলেন, কলেজ গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মো. ইলিয়াস, ডা. এ. আর রায়হান ছিদ্দিকী, মো. কামাল উদ্দীন, মো. ইসমাইল, মো. নজরুল ইসলাম ও সাংবাদিক মামুন মোহাম্মদ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রুহুল কাদেরের সভাপতিত্বে ও অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে কলেজের সকল শিক্ষক ও ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্রীদের ভাল ফলাফলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথি নুরুল আবছার চৌধুরী বলেন, পরীক্ষায় সকল বিষয়ে পাস করতে হবে। ইংরেজি ও আইসিটি বিষয়ে বিনা বেতনে বিশেষ ক্লাশ নেওয়া হচ্ছে। কলেজে বিরাজমান সকল সুযোগ সুবিধার সদ্ব্যহার করার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।




