নিজস্ব প্রতিবেদক: ভয়াল ২৫ মার্চ কালরাত ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তর কতৃক আজ শনিবার (২৫ মার্চ)সকালে এক ভার্চুয়ালী বিশেষ আলোচনা সভার অয়োজন করা হয়।ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।
সভাপতির বক্তব্যে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানানদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিলনা, এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক জঘন্যতম গণহত্যার সূচনা।
অনলাইনে এ আলোচনা অনুষ্ঠানে বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সংযুক্ত ছিলেন, উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক সুফল প্রকল্প গোবিন্দ রায়, উপপ্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মোঃ জগলুল হোসেন, উপপ্রধান বন সংরক্ষক, সামাজিক বন উইং মোঃ মঈনুদ্দিন খান, উপপ্রধান বন সংরক্ষক বন ব্যবস্থাপনা উইং মোঃ জাহিদুল কবির। এছাড়াও সংযুক্ত ছিলেন সকল বিভাগীয় শহর ও জেলার বন সংরক্ষকগণ, সহকারী প্রধান বন সংরক্ষকগণ, উপবন সংরক্ষকগণ বিভাগীয় বন কর্মকর্তাগণ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



