আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় আলোচিত ধর্ষণ মামলা ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশ অফিসার ফারুক সহ দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান।

জানা যায়, গত ১৫ মার্চ প্রেমের সম্পর্ক গড়ে তোলে রকি নামে এক যুবক জনৈকা পোশাক কর্মীকে নিয়ে বিকেলে আনোয়ারা উপজেলার পারকি বীচে ঘুরতে যায়। সেখান থেকে আনোয়ারা নতুন পার্কে আসে। পরে রাত সাতটায় আনোয়ারা পূর্ব সিংহরা গ্রামে কলাবাগানে নিয়ে ওই পোশাক কর্মীকে পর্যায়ক্রমে চার যুবক ধর্ষণ করে।

খবর পেয়ে আনোয়ারা থানার মোবাইল ডিউটি রত এ এস আাই ফারুক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পোশাক কর্মীকে উদ্ধার করে। পুলিশ বিষয়টি সমঝোতার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। পোশাক কর্মীর পক্ষ থেকে আনোয়ারা থানায় ঘটনায় জড়িত চার জনকে আসামি করে ১৮ মার্চ লিখিত অভিযোগ দেয়া হয়। পুলিশ বিষয়টি দ্রুত আইনে ব্যবস্থা নিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আনোয়ারা সিংহরা গ্রামের উজ্জ্বল দত্তের পুত্র পলাশ(২৬), রতন মল্লিকের পুত্র শিপংকর (২৭), সত্যনারায়ণ দত্তের পুত্র চন্দন (২৫)। পুলিশ গ্রেফতারকৃতদেরকে বুধবার কোর্টে পাঠিয়েছে। ঘটনার মূল নায়ক বিধান দত্তের পুত্র রকি(২০) এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। পুলিশ তাকে হন্যে হয়ে খোজছে। পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে আলোচিত ধর্ষণের ঘটনাটি পুলিশ প্রশাসনসহ সর্বমহলে তোলপাল শুরু হয়েছে। গত বুধবার ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে পুলিশ অফিসার কর্তৃক , ধর্ষণের ঘটনাটি সমঝোতা, ধামাচাপা দেয়ার চেষ্টা ও ঘটনার প্রধান আসামি রকিকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ অফিসার এ এস আই ফারুক ও কনস্টেবল রিয়াজ ও মুজিবরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান এই প্রতিবেদককে বলেন তৎক্ষণাৎ সংবাদ পেলেই দ্রুত ঘটনার প্রধান আসামিসহ সবাইকে আইনের আওতায় নেয়া সম্ভব হতো। তিনজনকে গ্রেফতার করা হয়। দায়িত্ব অবহেলার অভিযোগে এ এস আাই ফারুক ও দুই কনস্টেবল কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। মামলাটি ডিবি পুলিশের নিকট বুধবার হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, পুলিশ প্রধান আসামী রকিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।