মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জনতা। ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের উভয় দিক থেকে আসা যানবাহন আটকা পড়লে বিক্ষোভকারীরা নিরসন করে নেন।

আরো পড়ুনঃ https://thecrimebd.net/news/39594/

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুল হক ও নির্যাতিত নারী ফরিদা ইয়াসমিন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন৷

জানা যায়, দুইটি ঘটনায় ঈদগাঁওয়ের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠে। এদিকে নানান বিতর্কের জন্ম নেওয়ায় ওসি গোলাম কবিরসহ জড়িত পুলিশ সদস্যদের শাস্তি, প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মিছিল পরবর্তী বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত ওসির বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রত্যাহার করা না হলে বৃহত্তম আন্দোলনের ডাক দেয়া হবে।