লিটন কুতু্বী: যার জন্ম না হলে বিশ্বের নিকট বাংলাদেশ আর লাল সবুজের পতাকার সৃষ্টি হতো না এবং পরিচিতি লাভ করতে পারতো না। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুবদিয়া উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নিজ নিজ অবস্থানে থেকে গত শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

কুতুবদিয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ অন্যান্য কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং অসহায় ও সামর্থ্যহীন পরিবারের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনাসহ পুরস্কার এবং বিশেষ উপহার প্রদান করেন ( সাবেক কুতুবদিয়ার ইউএনও) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপস্থিত ছিলেন। তার পাশাপাশি পৃথক পৃথকভাবে উপজেলা আ’লীগ,সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে পুষ্পস্তবক অর্পণ করেন।