মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশে সাতবাড়িয়া যতরকূল এলাকায় কৃষি জমির টপ সয়েল (ভূমির উপরিস্তর) কাটা ও অবৈধভাবে উত্তোলিত মাটি পরিবহনের অপরাধে মো. জুবায়ের (২৮) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মুহাম্মদ সায়েক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের যতরকূল এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক জানান, খবর পেয়ে এক ট্রাক মো. জুবায়ের নামে এক ব্যক্তিকে ফসলি জমির (টপ সয়েল) মাটি কাটা ও অবৈধভাবে উত্তোলিত মাটি পরিবহনে জড়িত থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
Post Views: 175




