ঢাকা ব্যুরো: প্রতিবন্ধী নাগরিক বান্ধব স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিজাইন পরিকল্পনা ও মাস্টার প্লান প্রণয়ন করার প্রক্রিয়ায় নাগরিক এবং বিশেষজ্ঞগণের সক্রিয় মতামত প্রাপ্তির লক্ষ্যে আজ শনিবার (০৪ মার্চ)বিকাল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত “Smart Accessibility for persons with disabilities to build Smart Bangladesh” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ডি.ফিল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব এবং কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন এবং ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরী।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও চীফ ই-গর্ভনেন্স স্ট্র্যাটেজিট ফরহাদ জাহিদ শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং এআইএমএস ল্যাব এর পরিচালক ডঃ খন্দকার এ মামুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ডাটাবেজ এ্যাডমিনিস্ট্রেটর (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ সুলতান মাহমুদ।
মূল প্রবন্ধক হিসেবে ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্যী এবং সেমিনারের মডারেটর নবনীতা চক্রবর্তী, লেকচারার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সেমিনারে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই দর্শক হিসেবে ছিলেন প্রতিবন্ধী নাগরিকসহ আরো অনেকে ছিলো যারা প্রশ্ন করেছিলেন মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচক বৃন্দ এবং সেমিনারের মূল প্রবন্ধকের কাছে এবং সেখান থেকে প্রশ্নকারকেরা তাদের না জানা অনেক বিষয় সম্পর্কে জানতে পারেন।
২০৪১ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ যেখানে প্রতিবন্ধী নাগরিকসহ সকল ধরনের নাগরিকদের অধিকার নিশ্চিতকরণে কাজ করার প্রত্যয়ব্যক্ত করেন আলোচকরা। স্মার্ট বাংলাদেশের ভাবনায় কোন প্রতিবন্ধী নাগরিক যেনো তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় সে সকল বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞদের মতামত এবং কিভাবে স্মার্ট বাংলাদেশের মাস্টার প্লানকে ইনক্লুসিভ এবং অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা যায় তারই একটি দিকনির্দেশনা পাওয়া গেছে এই Smart Accessibility for persons with disabilities to build Smart Bangladesh বিষয়ক সেমিনারে।
বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার এবং ২০৪১ সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশ হবে তা উন্নত, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ হবে।




