ক্রাইম প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানার আওতাধীন ৫২ নং ওয়ার্ডের মিরপুর সংলগ্ন ১৭ নং সেক্টরে চলছে ভূমিদস্যু শফিকের দখলবাজি আর চাঁদাবাজি। বৃন্দাবন রোডের বিজিএমইএ ভবন সংলগ্ন শান্ত মরিয়ম ইউনিভার্সিটির পূর্বপাশে রাজউকের বিস্তীর্ণ জায়গা দখল করে রমরমা বাণিজ্য চালাচ্ছে শফিক। প্রায় ২ শতাধিক দোকান প্লট আকারে অগ্রিম ভাড়া দিয়ে রমরমা বাণিজ্যে দিনকাল কাটাচ্ছে কথিত ছাত্রলীগ নেতা শফিক।

ইতিপূর্বে বেপরোয়া এই ছাত্রলীগ নেতা ভূমিদস্যূ শফিকের সংবাদ প্রকাশিত হলে দি ক্রাইম পত্রিকার ওই রিপোর্টারকে হুমকিও দেয়। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে। তবে দীর্ঘ চার মাস যাবত এই দখলবাজি আর চাঁদাবাজির মহোৎসব থামাতে ব্যবস্থা নেয়নি রাজউক কর্মকর্তাগণ।

গত তিন মাস আগে এই দখলবাজির সচিত্র সংবাদ সম্পর্কে রাজউক এর প্রজেক্ট ডিরেক্টর হাফিজুর সাহেবকে অবহিত করা হলে তিনি দি ক্রাইমকে জানান, বিনা নোটিসে ভেঙ্গে দেওয়া হবে। তবে লোকও মুখে শোনা যাচ্ছে দখলবাজ শফিক বলে বেড়াচ্ছেন নিউজ করে কিছুই হবে না আমি আওয়ামীলের নেতা আমি রাজউকে মেনেজ করেই বাজার বসাইছি।

এ বিষয়ে রাজউকের ইঞ্জিনিয়ার রফিক সাহেবকে অবহিত করা হলে তিনি দি ক্রাইমকে বলেন, আমি এ বিষয়ে জানি। এটার উচ্ছেদ অভিযানের জন্য ফাইল জমা দেওয়া হয়েছে। চেয়ারম্যান মহোদয় এটি উচ্ছেদের জন্য পাস করেছেন। আমাদের আইন কর্মকর্তার মা মারা গেছে। ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করানো হবে, প্রসেসিং এর জন্য একটু সময় লাগবে।

এদিকে জমজমাট বাজারে পানি সরবরাহের জন্য অবৈধভাবে ওয়াসার কাটিং পারমিট বিহীন সাবমারসিবল সংযোগ স্থাপন করেছে।

ওয়াসা ইঞ্জিনিয়ারকে বিষয়টি অবহিত করা হলে তিনি, তিনি স্বশরীরে উপস্থিত হয়ে পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন।তবে সরকার বিরোধী অবৈধ এই কর্মকান্ডে আইনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি দখল বাজ ভূমিদস্যু শফিকের বিরুদ্ধে। (চলমান কিস্তি-দুই)