দক্ষিণখান সংবাদদাতা: রাজধানীর দক্ষিণখানের দু’টি রপ্তানিমুখী পোশাক কারখানার ১২০০ শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা ১৫ দিন যাবৎ আন্দোলন করে আসলেও এর কোনো সুরাহা হচ্ছে না। ১৫ দিন ধরে পালাতক কারখানার মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। চরম সঙ্কটের মধ্যে দিন কাটছে শ্রমিকদের।

জানা গেছে, কসাইবাড়ী এলাকার ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশন লিঃ গত ১৬ ফেব্রুয়ারি শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও তা না দিয়ে মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। তাদের কেউ শ্রমিকদের সাথে যোগাযোগ করছেন না। এনিয়ে শ্রমিকরা কারখানার ভেতরে টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শ্রমিক নেতা শহিদুল জানিয়েছেন, তিন মাসের বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইসমাইল হোসেন পাটোয়ারী, ডিরেক্টর জয়নাল, জেনারেল ম্যানেজার আমির হোসেন পাটোয়ারী, কোয়ালিটি ম্যানেজার রাসেল ও কমপ্লায়েন্স ম্যানেজার বোরহান উদ্দিন আত্মগোপন করেছেন।

শহিদুল বলেন, আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি তারা শুধু সহযোগিতার আশ্বাস দিয়ে যাচ্ছেন। ১৫ দিন হয়ে গেলেও সমাধান পেলাম না। প্রশাসন শুধু একটা কথাই বলছে- মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শ্রমিক নেতা দুলাল বলেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর জয়নাল আত্মগোপনে থেকেই প্রতিদিন এলাকার সন্ত্রাসীদের দিয়ে হুমকি প্রদান করাচ্ছে আন্দোলন বন্ধ করতে।

কারখানার এক শ্রমিক নজরুল ইসলাম বলেন, তিন মাসের বকেয়া বেতন না পেয়ে চরম অভাবে দিন কাটছে আমাদের। সর্বত্র পাওনাদারের কাছে অপমান অপদস্থ হতে হচ্ছে। পাওনাদারের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। বাড়িওয়ালা প্রতিদিন গেইটের সামনে ভাড়া আদায়ের জন্য বসে থাকে আর ভাড়া না পেয়ে অপমান করে। এমন পরিস্থিতিতে আত্মহত্যা ছাড়া উপায় দেখছি না।

বৃহস্পতিবার (০২ মার্চ) ক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের দুই হিসাব রক্ষক সহিদুল ও কাজলকে অবরুদ্ধ করে। শ্রমিকদের চাপে ভয়ে অসুস্থ হয়ে পড়েন এক হিসাব রক্ষক কাজল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরেক হিসাব রক্ষক সহিদুল অবরুদ্ধ অবস্থায় ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলেও কোনো পুলিশ আসেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার রাত ৮.৩০ মিনিট) তিনি কারখানায় অবরুদ্ধ অবস্থায় আছেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ১২০০ শ্রমিক কারখানা থেকে বেরিয়ে বনানী ডিওএইচএস এলাকায় মালিকের বাড়ি ঘেরাও এর চেষ্টা করে। পরে শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি বনানী ফ্লাইওভারের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শ্রমিকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। এসময় বনানী ফ্লাইওভারের নিচের রাস্তা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নিয়ে কারখানায় ফিরে যান।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ইন্ট্রাকোর শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিশাল মিছিল নিয়ে সকালে দক্ষিণখান থেকে বনানী ডিওএইচএস এলাকায় মালিকের বাড়ি ঘেরাও করার চেষ্টা করেছিল। পরে আমরা তাদের সমাধানের আশ্বাস দিলে তারা কারখানায় ফিরে যায়।

তিনি আরো বলেন, ‘আমি তিন মাস ধরে দক্ষিণখান থানায় এসেছি। আসার পর থেকেই দেখছি এই কারখানায় বেতন নিয়ে সমস্যা। আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই মালিকের বেতন দেওয়ার সামর্থ্য আছে। তবুও এমন করে। শ্রমিকরা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আমি তাদের পক্ষে। প্রয়োজনে মালিকের সম্পদ বিক্রি করার চাপ দিয়ে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করব।’