নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক হেরোইন উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (০২ মার্চ) সন্ধ্যায় গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- মোঃ কামরুজ্জামান প্রকাশ টেনশন জামান (৩৮)।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে রাজশাহী জেলা পুলিশের ( ডিবি) গোয়েন্দা শাখার একটি টিম গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে মোঃ কামরুজ্জামান প্রকাশ টেনশন জামান (৩৮), পিতা- মৃত আলাউদ্দীন, সাং-দিয়ার মানিকচর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে এক কেজি হেরোইনসহ গ্রেফতার করে ।
এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
Post Views: 218




