প্রেস বিজ্ঞপ্তি: শেরপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০২ মার্চ)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার।, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ জেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুল হক, শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসসহ জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হবে সে সংশ্লিষ্ট তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন। ধারণাপত্রে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশের চারটি মূল ভিত্তি স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ণমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যের মাধ্যমে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হতে পারে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকলের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।