দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের সাহসের প্রতীক সেই ‘মেইল’ মোজাম্মেল হক মারা গেছেন। মেইল মোজাম্মেলের জীবিকা নির্বাহ ও চলাফেরার জন্য দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক‌্যাল ও ইলেকট্রনিক্স পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন তাকে একটি উন্নতমানের চার্জার গাড়ি এবং একটি দোকান তৈরি করে দিয়েছিলো।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুন্দনহাটে নিজ বাড়িতে স্ট্রোক করে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৫৭ বছর। এক সময় এলাকার সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত ছিলেন মোজাম্মেল হক। তার কর্ম চাঞ্চল্য ও গতিতে মুগ্ধ হয়ে এলাকাবাসী তাকে মেইল মোজাম্মেল বলে ডাকতেন।

মোজাম্মেল হকের বড় ছেলে আতাউর রহমান এসব তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২ মার্চ) বাদ জোহর তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

২০২১ সালে ২২ জুন এই অসহায় পঙ্গু ব্যক্তিকে নিয়ে ‘‘সাহসের প্রতীক ‘মেইল’ মোজাম্মেল’’ শিরোনামে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ভিডিওসহ সংবাদ প্রচার হয়। সংবাদটি চোখে পড়ে ওয়ালটন কোম্পানি কর্তৃপক্ষের। পরে তার চলাফেরার জন্য একটি উন্নতমানের চার্জার গাড়ি ও সাইকেল মেকারির জন্য একটি দোকান তৈরি করে দেন। এর আগে তিনি ভাড়া দোকানে কাজ করতেন এবং ভাঙাচোরা ছোট একটি চার্জার গাড়িতে চলাফেরা করতেন।