বগুড়া প্রতিনিধি: বগুড়া শেরপুরে মানুষের ৫টি মাথার খুলিসহ ৪৩০টি ছোট-বড় হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর অংশের ঘোগা সেতুর দক্ষিণ পাশে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে দুজন যাত্রীর ব্যাগ থেকে এসব জব্দ করা হয়। এ সময় ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের রাশেদ খান (২৪) ও একই উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের বেল্লাল হোসেন (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর দুই তরুণ পুলিশকে জানিয়েছেন, আজ সকাল ১০টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে অপরিচিত দুই যুবক এসব হাড়গোড় শেরপুরের ঢাকা বাসস্ট্যান্ডে পৌঁছে দেন। এরপর তাঁরা হাড়গোড়গুলো পাঁচটি ব্যাগে বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মূলত তাঁরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মানুষের কঙ্কাল ও হাড়গোড় সংগ্রহ করে ঢাকায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে থাকেন। তাঁদের যাঁরা হাড়গোড় সরবরাহ করেন, তাঁরা বিভিন্ন এলাকার কবরস্থান থেকে গোপনে মৃত মানুষের কঙ্কাল চুরি করেন।

শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার দুই তরুণ স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কঙ্কাল, খুলি ও হাড়গোড় বেচাকেনার সঙ্গে জড়িত। একেকটি কঙ্কাল তাঁরা ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করে থাকেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার গণমাধ্যমকে বলেন, কঙ্কাল চুরি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুই তরুণের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।