প্রেস বিজ্ঞপ্তি: উপজেলা প্রশাসন ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উদ্যোগে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা (কম্প্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান) ভোলা জেলার লালমোহন উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুম বেগম ও অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনা মূলক মতামত ব্যক্ত করেন মোঃ শাহজাহান চেয়ারম্যান ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ,ফরহাদ হোসেন মুরাদ, মোঃ গোলাম মোস্তফা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোঃ আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ভোলার সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পেশ‌ ইমাম মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ।পবিত্র গীতা পাঠ করেন প্রদীপ কুমার ব্যানার্জি ।

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী মানুষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, সাংবাদিক, মসজিদের ইমাম,পুরোহিতসহ সর্বস্তরে সুশীল সমাজসহ অনেকে উপস্থিত ছিলেন।