ঢাকা ব্যুরো: নিয়ন্ত্রণে এসেছে কড়াইল বস্তির আগুন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দেড়ঘণ্টা চেষ্টার পর বিকেল পাঁচটা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Post Views: 157




