উত্তরা প্রতিনিধি:  রাজধানীর উত্তরায় বিদ্যুৎ খেকো অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা টোকেন বানিজ্য রমরমা। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে “মদিনা” টোকেন দিয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তুরাগে ২ হাজারের অধিক অটোরিক্সা চলে “মদিনা টোকেনের” আওতায়। আর এই টোকেন বানিজ্যের মূল হোতা তুরাগ থানার ৫২নং ওয়ার্ডের আহালিয়া এলাকার ফরহাদ । মাসিক ভাবে প্রতিটি টোকেন বিক্রি করে ২ হাজার টাকায়।

No description available.

এবিষয়ে জানতে চাইলে টোকেন বানিজ্যের অন্যতম হোতা ফরহাদ দি ক্রাইমকে বলেন,এই লাইন আগে চালাতেন যুবলীগ নেতা মিলন, এখন এটা আমার নিয়ন্ত্রনে। এই লাইন আমি চালাবো। আপনি এমপিরে গিয়া বলেন।

এলাকার একাধিক রিক্সা চালকের সাথে কথা বলে জানা যায়, তিনি কিছু উশৃংখল ছেলেদের দ্বারা এই টোকেন বানিজ্য চালায়। টোকেন ছাড়া কেউ অটোরিক্সা চালাতে পারেনা। টাকা দিতে দেরী হলে রিক্সা কেড়ে নিয়ে ঢাকা ছাড়া করার হুমকি দেয়।

সূত্রে জানা যায়, সাধারণত একটি ইজিবাইকের জন্য চার থেকে পাঁচটি ১২ ভোল্টের ব্যাটারি প্রয়োজন। আর প্রতি সেট ব্যাটারি চার্জের জন্য গড়ে ১ হাজার থেকে ১২শ ওয়াট হিসেবে অন্তত আট ইউনিট (দিনে বা রাতে কমপক্ষে ৮ ঘণ্টা) বিদ্যুৎ খরচ হয়। সে হিসবে ১২ হাজার অটোরিকশাতে প্রতিদিন অন্তত ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়।

এ হিসেবে প্রতি মাসে ২ হাজার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হওয়ার কথা। কিন্তু প্রায় ৭০ ভাগ গ্যারেজেই চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ করার ফলে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুতের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বিদ্যুৎ সাশ্রয়ে নানা সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু ‘বিদ্যুৎ খেকো’ অটোরিকশা বন্ধ না হলে এসব গৃহীত পরিকল্পনার সুফল ভেস্তে যাবে বলে আশঙ্কা সাধারণ জনগণের।

এবিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ফাঁড়ি ইনচার্জ আরিফ হোসেন দি ক্রাইমকে বলেন, ভাই আমি এখন আর এই ফাঁড়িতে নাই আপনি ওসি স্যারের বক্তব্য নিতে পারেন।

তুরাগ থানার অফিসার্স ইনচার্জকে বারবার ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।