নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১২৫ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া ইউপির গাজীর দরগাহ ফিলিং স্টেশনের বিপরীতে বিসমিল্লাহ হোটেলের সামনে বেনাপোল হতে যশোর গামী পাঁকা রাস্তার উপর হতে যশোর-মাগুরা মহাসড়কের হামিদপুর গ্রামস্থ ঢাকা আহসানিয়া মিশন মিনি পার্কের সামনে রাস্তার পাশে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রাহুল সাহা প্রকাশ নব মুসলিম আব্দুল্লাহ শেখ (৩১), আরিফ (৩৭), নাছরিন সুলতানা কবিতা প্রকাশ দৃষ্টি (২৫), শফিকুল ইসলাম (৩০) ও সেলিম হোসেন (৩৫)।

যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই ইমদাদুল হকদের সমন্বয়ে গঠিত একটা চৌকস দল কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া ইউপির গাজীর দরগাহ ফিলিং স্টেশনের বিপরীতে বিসমিল্লাহ হোটেলের সামনে বেনাপোল হতে যশোর গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাহুল সাহা প্রকাশ নব মুসলিম আব্দুল্লাহ শেখ (৩১), পিতামৃত- অরুণ সাহা, সাং- চালনা, থানা- দাকোপ, জেলা- খুলনা, আরিফ (৩৭), পিতা- ইদ্রিস আলী, সাং- গোবারিয়া, থানা ও জেলা- বাগেরহাট, নাছরিন সুলতানা কবিতা প্রকাশ দৃষ্টি (২৫), পিতা- ইব্রাহিম শেখ, সাং- দেয়ানা দক্ষিনপাড়া, থানা- দৌলতপুর, কেএমপি, খুলনাদের ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য একান্ন হাজার টাকা।

পৃথক আর একটি অভিযানে এসআই শাহিনুর রহমান, এএসআই কামরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানার যশোর টু মাগুরা মহাসড়কে হামিদপুর গ্রামস্থ ঢাকা আহসানিয়া মিশন মিনি পার্কের সামনে রাস্তার পাশে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩০), পিতামৃত- গফুর শেখ, সাং- মনোহরপুর মধ্যপাড়া, সেলিম হোসেন (৩৫), পিতা- আব্দুর রশিদ মুন্সি, সাং- শেখহাটি বিশ্বাসপাড়া, উভয়থানা- কোতয়ালী, জেলা-যশোরদের ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ষোল হাজার টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।




