উত্তরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর দক্ষিণখানে একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা। এতে কারখানার অভ্যন্তরে কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে দক্ষিণখানের কসাইবাড়ী এলাকার ‘ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড’ নামে কারখানার মূল গেট বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ডিসেম্বর মাসের অর্ধেক বেতন তারা ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ নিয়েছেন। এবং জানুয়ারি মাসের বেতন ১০ তারিখ দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয় নি। এরপরেও শ্রমিকরা কাজ স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছিল। পরে মালিক ডিসেম্বর মাসের বাকি অর্ধেক বেতন ২৮ ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসের বেতন ১৬ ফেব্রুয়ারি দেওয়ার কথা বললে তারা মেনে নেন। কিন্তু আজকেও বেতন দেওয়া হয় নি। পরে দুপুর থেকে কারখানার ভেতরে শান্তপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে শ্রমিকরা। বেতন না দেওয়া পর্যন্ত কারখানার ভেতরেই অবস্থান নিয়ে কর্মসূচি পালন করবেন বলে জানান শ্রমিকরা।

ইন্ট্রাকো ডিজাইন লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ আমির হোসেন পাটোয়ারী বলেন, কারখানার ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তারা। তবে মালিকপক্ষ থেকে জানানো হয়েছে সোমবার শ্রমিকদের পাওনাধি পরিশোধ করা হবে। কিন্তু মালিক পক্ষের কেউ এখনো কারখানায় এসে পৌঁছায়নি।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কারখানার ভেতরে শ্রমিকরা অবস্থান করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।