প্রধানমন্ত্রীর উপহারের ঘরে তালা, বিত্তবানদের বরাদ্দ দেওয়ার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের পাকা ঘরে রয়েছে বিদ্যুৎ,পানিসহ বিভিন্ন সুবিধা। তবে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরে থাকছেন না বেশিরভাগ বরাদ্দপ্রাপ্তরা। দিনাজপুরের খানসামা উপজেলায় দেড় শতাধিক ঘরে ঝুলছে তালা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ উপজেলায় বিভিন্ন স্থানে চার ধাপে এক হাজার ৩১৬টি ঘর বরাদ্দ দেওয়া হয়।

উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া, খেয়াঘাট ও গোবিন্দপুর ঘুরে দেখা গেছে, প্রায় ৮০টির বেশি ঘরে রয়েছে তালা। আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের কৈপাড়া নামক আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরের মধ্যে ৯টি ঘরে বসবাস করেন বরাদ্দপ্রাপ্তরা। তবে বাকি ১১টি ঘরে ঝুলছে তালা। আর ঘরের সামনে বারান্দায় শুকানো হচ্ছে গোবর ও খড়কুটো। নিউ পাকেরহাট এলাকার আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরের মধ্যে ৭টি ঘরে বসবাস করে লোকজন এবং বাকি ১৩টিতে ঝুলছে তালা। ভেড়ভেড়ি ইউনিয়নের আরজি জাহাঙ্গীরপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পে ৫৫টি ঘর থাকলেও ৩৫টিতে মানুষ বাস করে এবং বাকি ২০টি ঘরে রয়েছে তালা। একই চিত্র ৪ নম্বর খামারপাড়া, ৫ নম্বর ভাবকী ও ৬ নম্বর গোয়ালডিহি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা গেছে।

আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা জানান, যারা চলে গেছেন, তাদের কমবেশি জমিজমা আছে। এ ছাড়া এখানে কাজকর্ম করার মতো সুযোগ-সুবিধা নেই। তাই তারা ওইখানে কিছুদিন থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। অনেকেই সুযোগ গ্রহণের জন্য প্রথমে ঘরে ওঠেন। কিন্তু ওই ঘর বিক্রির কোনো সুযোগ না থাকায় পরে তারা ঘর ছেড়ে চলে গেছেন। আবার কেউ কেউ মাঝেমধ্যে এসে দেখে যায়।

স্থানীয়দের অভিযোগ, অসহায় ভূমিহীনদের ঘর না দিয়ে বিত্তবানদের বাড়িগুলো দেওয়া হয়েছে। তাই তারা নিজ বাড়ি রেখে উপহারের ঘরে বসবাস করছেন না। এই এলাকাতেই ভূমিহীন অনেকে আছে।

তারা আরও বলেন, যারা ঘরে তালা লাগিয়ে চলে গেছে, তারা সরকারি দেওয়া টিউবওয়েলগুলোও খুলে ঘরের ভেতর তালাবদ্ধ করে রেখেছেন। এসব ঘরের মালিকানা পরিবর্তন করে ভূমিহীন ও দরিদ্রদের এই বাড়িগুলো দেওয়ার দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফ হাসান জানান, ‘ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ঘরে সুবিধাভোগীদের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। যেসব ঘরে তালা ঝুলছে, পরে সেই ঘরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে তালা লাগিয়ে দেওয়া হবে। পরে যদি কোনো ভূমিহীন ব্যক্তি পাওয়া যায়, তখন সেগুলো তাদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, ‘বরাদ্দ পাওয়া ঘরের উপকারভোগীদের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। যারা ঘরগুলোতে থাকছেন না, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কী কারণে তারা থাকছেন না। বরাদ্দ পাওয়ার পরও যারা থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়া হবে।’