কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দেবিদ্বারে ‘জুয়ার টাকা জোগাড়’ করতে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করেছে এক যুবক। এই ঘটনায় ওই জামাতাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরের পর তিন চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার ধর্মপুর এলাকার ২৬ বছর বয়সী জুয়েল, সাতরা চম্পকনগর এলাকার ২৮ বছর বয়সী মো. রাসেল ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

জানা যায়, গ্রেফতারকৃত জুয়েলের শ্বশুরবাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায়। জুয়েল তার অন্য দুই সহযোগীদের নিয়ে শ্বশুড়বাড়ি থেকে একটি গরু চুরি করার পর সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারে নিয়ে আসে। এরপর উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে পুলিশের চেকপোস্টে ধরা পরে তারা।

এ ঘটনায় বরুড়া থেকে দেবিদ্বার থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তার হওয়া তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।